নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাড়ে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৭ মে) আনুমানিক দুপুর আড়াইটায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের কিবরিয়া চত্বর বাসস্ট্যান্ডে পৌঁছলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদেরকে ধরে ফেলেন।
পরে তাদের হেফাজত থেকে এই গাঁজা উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সোহাগ সরকার (৩৫, পিতা মৃত হাসন আলী শাহজান সরকার, কালিপুর, ভৈরব, কিশোরগঞ্জ) ও নবী হোসেন (৩০, পিতা মৃত আসাদ মিয়া, ইব্রাহিমপুর, বেলাবো, নরসিংদী)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।