নবীগঞ্জে সাংবাদিক হিমেল উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি

প্রকাশিত September 15, 2022
নবীগঞ্জে সাংবাদিক হিমেল উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এর জন্যে পৌর এলাকার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল প্রাথমিক বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ বুধবার এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে উপজেলা শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হলো।
এ জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল আগামীদিনে সকলের সহযোগিতা কামনা করেছেন।