নবীগঞ্জে সাংবাদিক হিমেলের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী কীর্তন শুরু

প্রকাশিত November 24, 2022
নবীগঞ্জে সাংবাদিক হিমেলের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী কীর্তন শুরু

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল সহ ব্যবসায়ী শিবু পাল, গংগেশ পাল, গৌতম কুমার পাল ও শ্যামল পালের উদ্যোগে তাদের প্রয়াত পিতা গুরুকুমার পাল জান্টু, মাতা অঞ্জলি রানী পাল ও পূর্বপুরুষদের বিদেহী আত্মার শান্তি কামনায় কানাইপুর অঞ্জলি নিকেতনে ৩ দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী কীর্তিন শুরু হয়েছে।
বুধবার অধিবাস ও অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে গীতাপাঠ করেন পংকজ ভট্টাচার্য্য। মঙ্গলঘট স্থাপন করেন গৌর গোপাল গোস্বামী। ওস্তাদ দিপেন্দু দাশ দ্বীপ ও ওস্তাদ রাখাল দাশের সার্বিক পরিচালনায় ভজন সংগীত পরিবেশন করেন পারমিতা দাশ মৌ, প্রমা দাশ, সোমা দাশ, কল্পনা সরকার, স্বর্ণালী দাশ, লাবণ্য দাশ লিলি, শুভশ্রী পাল সেঁজুতি, অনামিকা পাল, সেঁজুতি পাল প্রমি, তন্নী দাশ, শ্রাবণী রায়, লীলাপদ দাশ, ঐশী ভট্টাচার্য, দিয়া গোপ, মুন্নী দাশ, প্রাচী পুরকায়াস্থ, অরিজিত পাল প্রমুখ।
এছাড়াও কীর্তন পরিবেশন করবেন সাতক্ষীতার কুমারী আশালতা মন্ডল, সিলেটের বিধু কুমার চন্দ, বালাগঞ্জের রূপম ধর ও কমলগঞ্জের নারায়ন পাল কীর্তনীয়া।