নবীগঞ্জে সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার মতবিনিময়

প্রকাশিত October 30, 2025
নবীগঞ্জে সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার মতবিনিময়

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থারেউদ্যোগে যুব সমাজ ও সংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর/১৪ কার্তিক) সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর হবিগঞ্জ জেলার উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূঞা।
সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে ও সদস্য কনিক দাশ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন সংগঠনের সদস্যবৃন্দ। পরে তার সম্মানে মানপত্র পাঠ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সাগর দাশ, কোষাধ্যক্ষ নিউটন দাশ, সাংগঠনিক সম্পাদক জয় দাশ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, নারী বিষয়ক সম্পাদক সীমা রাণী দাশ, সদস্য সজীব দাশ, গৌরাঙ্গ দাশ গৌরা, ঝুমা রাণী দাশ, পল্লবী রাণী দাশ, সাবিনা বেগম, সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ, সাংস্কৃতিক সম্পাদক দীপ শেখর দাশ, নিধু দাশ প্রমুখ।
সবশেষে সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি