হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংগঠনের সহযোগী সংগঠন সনাতন-দীননাথ কিশোর সংসদের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সংগঠনের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সহসভাপতি সাগর দাশ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সদস্য কপিল দাশ, সত্যব্রত দাশ, জয়ন্ত কুমার দাশ জয়, তীর্থ দাশ, দীপ দাশ, প্রশান্ত দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে দশম শ্রেণির শিক্ষার্থী তীর্থ দাশকে সভাপতি ও নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ৩ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংগঠন নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নম্বর সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব সনাতন দাস ও দীননাথ দাসের নামানুসারে প্রতিষ্ঠিত।
২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্যবিয়ে রোধ, মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি, ইভটিজিং প্রতিরোধ ও ক্রীড়া প্রতিযোগিতাসহ সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।–সংবাদ বিজ্ঞপ্তি