নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উদ্যোগে পৌর এলাকার আক্রমপুর মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর ১৩২ তম তিরোধান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে ছিল, বাল্যভোগ, রাজভোগ, বিশেষ প্রার্থনা, জীবনী পাঠ, লীলা কীর্তন, সমবেত প্রার্থনা ও আনন্দবাজারে প্রসাদ বিতরণ।
কীর্তন পরিবেশন করেন, সিলেট গোয়াইনঘাটের প্রনজিত দেবনাথ ও দত্তগ্রামের সঞ্জয় দাশ।
উৎসব কমিটির সভাপতি দিলীপ বনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন দেবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি নারায়ন রায়, সাধারণ সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা লোকনাথ সেবাসংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, পাদুকা উৎসব কমিটির সাধারণ সস্পাদক সুজিত পাল, প্রধান শিক্ষক প্রজেশ রায় প্রমুখ।
একই রকম অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে নিতেশ রায়ের উদ্যোগে ও সোজাপুর লোকনাথ সংঘের উদ্যোগে লোকনাথ ব্রম্মচারীর তিরোধান দিবস পালন করা হয়েছে।