নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে তেলের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যেগে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলার সংক্ষুব্ধ কয়েকজন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পৌরসভার পূর্ব তিমিরপুর বাজারে সয়াবিন তেলের ব্যবসায়ী সালান স্টোরের স্বত্বাধিকারী মো হেলাল মিয়াকে তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
এ সময় এস আই মোস্তাফিজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।