নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম গোবিন্দ জিউড় আখড়ার সেবায়েত বীর মুক্তিযোদ্ধা পীযুষ কান্তি চৌধুরী ব্রহ্মচারী আর নেই।
শুক্রবার দিনগত রাত ১২টা ৪৫ মিনিটির সময় দত্তগ্রাম আখড়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫।
শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান সেফু, যুবরাজ কর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো রুহুল আমীনসহ আখড়া কমিটির সদস্যবৃন্দ।
বীরমুক্তিযোদ্ধা পীযুষ কান্তি চৌধুরী ব্রহ্মচারীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায় ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।
বীরমুক্তিযোদ্ধা চিরকুমার পীযুষ কান্তি চৌধুরী ব্রহ্মচারী সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম আখড়ায় সেবায়েত হিসাবে দায়িত্ব পালন করছিলেন।