নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্মরণে বৈষ্ণব সেবা

প্রকাশিত December 23, 2022
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্মরণে বৈষ্ণব সেবা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক স্বর্গীয় রবীন্দ্র চন্দ্র দাস ও তার পূর্ব পুরুষের বিদেহী আত্মার শান্তি কামনায় শুক্রবার দুপুরে তার বাড়িতে বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হয়।
বৈষ্ণব সেবায় পৌরহিত্য ও শ্রীমদ্ভগবত গীতা পাঠ করেন ব্রজকৃষ্ণ দাস ব্রহ্মচারী ও মোক্ষদাতা গৌর দাস। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে রত্নদীপ দাস রাজু ও রত্নেশ্বর দাস রামু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মৃনাল কান্তি রায়, জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশীষ চক্রবর্তী, লাখাই উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রাণেশ চন্দ্র দাশ, বাহুবল উপজেলা শ্রমিক নেতা মাধব চন্দ্র দেব কিশোর, আওয়ামী লীগ নেতা রূপক দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রূপায়ণ দাশ, তরুণ সমাজসেবক জার্নেল চৌধুরী, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি জীবেশ গোপ, ব্যবসায়ী নিরু দেব, সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রানা দেব, ব্যবসায়ী নিকিলেশ দাশ, ব্যবসায়ী প্রশান্ত দাশ, ব্যবসায়ী অরুণ দাশ, পরেশ চন্দ্র দাশ, কবিন্দ্র চন্দ্র দাশ, উত্তম কুমার দাশ, ব্যবসায়ী রুনু দাশ, সপ্তম দাশ, ব্যবসায়ী গোপাল রায় প্রমুখ।