নবীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত March 16, 2023
নবীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৪ ই মার্চ সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো গোলাম মুর্শিদ, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, মাওলান ইব্রাহিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আহমদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচরী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করা প্রত্যেক ব্যবসায়ীর দায়িত্ব।
তিনি ভোক্তাদের সুবিধার্থে হাট-বাজারে প্রতিটি দ্রব্যের মূল্য তালিকা টানিয়ে রাখার আহবান জানান।
এছাড়াও তিনি রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।