নবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত November 10, 2022
নবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন ও নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার দাশ, হারভেস্টার অর্থ সম্পাদক বিশ্বজিৎ দাশ নারায়ন ও দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়।
বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৯টি প্রকল্প প্রদর্শন করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।