নবীগঞ্জে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব দধিভাণ্ডে সমাপন

প্রকাশিত February 4, 2023
নবীগঞ্জে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব দধিভাণ্ডে সমাপন

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব শুক্রবার দুপুরে দধিভাণ্ডের মাধ্যমে সমাপন হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভাণ্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরণ ও হরিলুট।
উৎসবে প্রথমদিন শ্রীমগভাগবত পাঠ করেন মতিলাল ভট্টাচার্য্য। অধিবাসকৃত্য করেন সুনামগঞ্জের দিরাইয়ের কীর্তনীয়া মিন্টু সরকার।
দ্বিতীয়দিন অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন, ভারতের নবদ্বীপের লাবণী গাইন, ফরিদপুরের পূজা রায়, মৌলভীবাজারের সুভাষ দেব ও ছাতকের সুভাষ দেবনাথসহ অন্যান্য কীর্তনীয়া।
উৎসবে কীর্তন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায় মিনু, সহসভাপতি অরবিন্দ বনিক ও সাধারণ সম্পাদক রঙ্গলাল রায়ের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ টৌধুরী, আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী কেতকী পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, আখড়ার সেবায়েত সুধাম বৈষ্ণব, লক্ষীপ্রিয়া বৈষ্ণবী প্রমুখ।