নবীগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত May 29, 2023
নবীগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি প্রদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
রবিবার, ২৮ মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো ডালিম আহমেদ, বাউশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো আবু সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা অনর উদ্দিন চৌধুরী জাহিদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহনূল আলম ছানু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো দুলাল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো আলমগীর মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ জাহির আলী, অঞ্জন পুরকায়স্থ, এ টি এম রুবেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ ফরহাদুজ্জামান মোহিত, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, যুবলীগ নেতা হেলাল চৌধুরী ও সোহেল রানা।
এর আগে প্রধান অতিথি সকলকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
পরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।