নবীগঞ্জে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত February 26, 2023
নবীগঞ্জে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প-এলডিডিপির সহযোগিতায় প্রাণীসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলা পর্যায়ে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রদর্শনী শুরু হয়। উদ্বোধন করেন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা হাবিবুননবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো সেলিম তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল ও মৎস্য কর্মকর্তা মো আসাদ উল্লাহ।
প্রাণীসম্পদ প্রদর্শনীতে স্টল ছিল ৩০টি। এর মধ্যে ৩ ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।