নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইক্বরা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও লন্ডন প্রবাসীদের অর্থায়নে পৌরসভার রাজাবাদ এলাকার রকিব মিয়ার কন্যা ইয়াছমিনা বেগমের বাম হাতের রক্তনালীতে টিউমার জনিত রোগের চিকিৎসা হচ্ছে।
নবীগঞ্জে কর্মরত ডিএসবির এস আই বদরুল হাসানের অনুরোধে সংগঠনিটি এই উদ্যোগ নেয় এবং প্রবাসীরা সহায়তায় এগিয়ে আসেন। ইয়াছমিনা বেগমের চিকিৎসার জন্য শনিবার বিকেলে নগদ ১৯ হাজার ৬০০ টাকা এবং ২ হাজার টাকার খাদ্যসামগ্রী সহায়তা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা নিজামুল ইসলাম চৌধুরী, ইক্বরা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া ও শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল আহমদ চৌধুরী। আর্থিক সহযোগিতা পেয়ে ইয়াছমিনা বেগমের পরিবার উদ্যোক্তা ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।