নবীগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার

প্রকাশিত November 10, 2022
নবীগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের কসবা গ্রামের রিপন মিয়া, রাধাপুর গ্রামের এলাউর মিয়া ও রাহেলা বেগম, ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের আব্দুল আজিজ ও উমরপুর গ্রামের কাজী আব্দুল খালিক।
মঙ্গলবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে কারাগারে হাজতে প্রেরণ করেন।
এসআই আবু বকর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।