নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার হয়েছে।
রবিবার দিনগত গভীর রাতে নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোমান মিয়া এই এলাকার আব্দুর রহিমের ছেলে। তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও পরোয়ানাভুক্ত পলাতক আসামি উপজেলার হরিধরপুর গ্রামের মনর উদ্দিনের ছেলে শিশু মিয়া এবং পুরুষোত্তমপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে মো সফিকুর রহমানকেও গ্রেফতার করা হয়।