নবীগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে রিফ্রেশার ট্রেনিং

প্রকাশিত September 10, 2023
নবীগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে রিফ্রেশার ট্রেনিং

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ক্ষমতায়নে অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের ২ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার, ৯ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে নবীগঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন দিলারা হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইমরান শাহারীয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার ও উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ।
দু’দিনের এ আয়োজনে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেন ওয়েব ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া ও সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্মসম্পাদক, বানিয়াচং উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ইমদাদুল হোসেন খান। অংশ নেন নবীগঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সহসভাপতি শাহ সুলতান আহমদ ও মায়া দাশ, যুগ্মসম্পাদক মো সেলিম তালুকদার, সদস্য হাবিবুর রহমান চৌধুরী শামীম, সলিল বরণ দাশ, হামিদা বেগম, রেভা রানী, পপি পাল, কল্পনা সরকার, অনিন্দিতা পাল, মান্না আক্তার, মনি বেগম, বিধান পাল, আল-আমিন, স্বপন রবি দাস, জুবেল আহমেদ, মাহমুদা আক্তার, কলি দাশ, পূর্ণিমা দাশ, রাশেদ চৌধুরী, সত্তার মিয়া, জুঁই হিজরা ও সাগর সহ নবীগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য/সদস্যা সহ ২৫ জন।