নবীগঞ্জে নেশা জাতীয় দ্রব্যে আসক্তির প্রতিকারে সচেতনতা কর্মশালা

প্রকাশিত November 30, 2022
নবীগঞ্জে নেশা জাতীয় দ্রব্যে আসক্তির প্রতিকারে সচেতনতা কর্মশালা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে তামাক সেবন, ধূমপান ও নেশা জাতীয় দ্রব্যে আসক্তির প্রতিকারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুস সামাদের সভাপতিত্বে ও আরএমও ডা চম্পক কিশোর সাহা সুমনের পরিচালনায় এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার কলিম উল্লাহ শিকদার, ডা মইনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার ও মো আলমগীর মিয়া, এনজিও কর্মী মির্জা তকমিনা বেগম, কমিনিটি ক্লিনিক প্রতিনিধি আব্দাল মিয়া তালুকদার ও ইউপি সদস্য সখিনা খাতুন। প্রজেক্টরের মাধ্যমে তামাক জাতীয় দ্রব্যর ক্ষতিকারক দিকগুলো উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা রাশেদ খান।