নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত December 25, 2017
নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
দৈনিক ইত্তেফাকের নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান, নবীগঞ্জ জে কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পৌর কাউন্সিলর এ টি এম সালাম, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির আহমদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মুকিত চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক বিধান ধর, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাবেক সহ সভাপতি মাওলানা শুয়াইব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সহ সভাপতি মো সরওয়ার শিকদার, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, আওয়ামী লীগ নেতা ছালিক মিয়া, রফিক মেম্বার, ব্যবসায়ী রন পাল প্রমুখ।
অনুষ্ঠানে পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।