নবীগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে নবীগঞ্জ মধ্যবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সভাপতিমণ্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাংগঠনিক সম্পাদক তনুজ রায়, অর্থ সম্পাদক প্রজেশ রায়, প্রচার সম্পাদক অমলেন্দু সূত্রধর, দফতর সম্পাদক পবিত্র বনিক, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়, নির্বাহী সদস্য সুজিত দাশ, জ্যোতির্ম্ময় দাশ প্রমুখ।
নেতৃবৃন্দ নবীগঞ্জে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৮টি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা জোরদার রাখার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।