নবীগঞ্জ প্রতিনিধি : সিলেট রেঞ্জ পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে নবীগঞ্জ থানা পুলিশ একটি পিকআপ ও গরুসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার, ১৩ অক্টোবর রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নির্দেশনায় একদল পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পরোয়ানাভুক্ত পলাতক আসামি রানীগাঁও গ্রামের এনাম উদ্দিনের ছেলে আব্দুল আজিজ ও ফুটারমাটি গ্রামের মাজিদ আলীর ছেলে ইয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও চোরাইকাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি পিকআপ ও ২টি চোরাই গরুসহ সুনামগঞ্জের ছাতকের সেলিম মিয়ার ছেলে ইসমাঈলকে গ্রেফতার করা হয়।