নবীগঞ্জে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত হালিম গ্রেফতার

প্রকাশিত September 28, 2023
নবীগঞ্জে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত হালিম গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল হালিম গ্রেফতার হয়েছে।
বুধবার, ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাসুক আলীর নির্দেশনায় এস আই জাহাঙ্গীর আলম, এস আই তরিকুল ও এস আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আব্দুল হালিম উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে। ২০২০ একটি ডাকাতি মামলার তার ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ হয়। সে পলাতক ছিল।
তার বিরুদ্ধে আরও একাধিক ডাকাতি মামলা বিচারধীন রয়েছে।