নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিদ অনুষ্ঠানমালা শনিবার রাতে শেষ হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল শুক্রবার টিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সমবেত প্রার্থনা এবং শনিবার মঙ্গল শোভাযাত্রা, গরীব-দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, চট্টগ্রামের লীলা কীর্তনীয়া মৃণাল কান্তি দাশের পরিবেশনায় ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন, মানবকল্যাণে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, জীবন দর্শন ও আচার্য্যবাদ আলোচনা ও পুরস্কার বিতরণ।
এসপিআর নিরঞ্জন নেপালের সভাপতিত্বে এবং উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল ও মৃম্ময় কান্তি দাশ বিজনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, কুলাউড়ার মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড রজত কান্তি ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃণাল কান্তি দাশ বাদল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এসপিআর আশুতোষ দাশ, এসপিআর নিশিকান্ত দাশ, এসপি়আর গুণসিন্ধু চক্রবর্ত্তী, এসপিআর রতন চন্দ, এসপিআর সুকুমার দাশ, এসপিআর নিখিল সূত্রধর, এসপিআর গিরিন্দ্র চন্দ্র দাশ, জেলা খাদ্য কর্মকর্তা মনোজ কুমার দাশ চৌধুরী, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সভাপতি অ্যাডভোকেট পরিতোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র দাশ, যাজক বরুন সরকার, নিরেশ চন্দ্র দাশ, সুধাংশু তালুকদার।
এছাড়া নবীগঞ্জ পৌরসভার মেযর ছাবির আহমদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানমালা উপভোগ করেন।
শেষদিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী বন্যা তালুকদার ও চ্যানেল এস শিল্পী বিন্দু সূত্রধর, নরেশ দাশ, মুন্নী দাশ, তন্বী দাশ, নারায়ন সরকার, প্রদীপ দাশ, সৌমিক দাম, সিজিতা দাশ সিথি, শুভশ্রী পাল সেজুঁতি ও বিভা রানী দাশসহ স্থানীয় শিল্পীবৃন্দ।