নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর পাহাড়ি এলাকায় টিলা ধ্বসে ৩টি ঘর ভেঙে তিন পরিবারের ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার, ৬ অক্টোবর ভোরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মীরটিলার পাদদেশে এ ঘটনা ঘটে। এতে সেখানে বসবাসকারী হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর ঘর ভেঙে যায়। আসবাবপত্র এবং গবাদি পশুরও ক্ষতি হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন।
ইউএনও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে খুব দ্রুত সহায়তা দেওয়া হবে।