নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো জাকারিয়ার তত্তাবধানে একটি শোভাযাত্রা বের হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ্র দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার ও ওসি ডালিম আহমদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ও শাহ রেজভী আহমদ খালেদ, হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশ ও ভারপ্রাপ্ত সম্পাদক মো সেলিম তালুকদার, পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, আওয়ামী লীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, ছাত্রলীগ নেতা সাজু আহমেদ রূদয় প্রমুখ।