বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে গৃহবধূ ছালমা আক্তারকে খুন করে বাথরুমে ঝুলিয়ে রাখার অভিযোগ করে প্রবাসী স্বামী হোসেন মিয়া ও তার এই অপকর্মের সহযোগী পরিবারের সদস্যদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর/১৭ ভাদ্র) সকাল থেকে বিভিন্ন গ্রামের নারী পুরুষ সমবেত হন কুর্শি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায়। পরে সবাই মানববন্ধনে যোগ দেন।
এতে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক সরওয়ার শিকদার, শ্রমিক নেতা জামাল আহমদ, মিলাদ আহমেদ ও নাইম চৌধুরীসহ অন্যরা হত্যা রহস্য উদঘাটর করে দোষীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে ছালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার ভাই মিলন আলী বাদি হয়ে হবিগঞ্জ আদালতে একটি হত্যামামলা দায়ের করেন।
তবে স্বামী হোসেন মিয়া প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে অর্থের বিনিময়ে আপসের চেষ্টাও চালান বলে অভিযোগ করা হয়েছে।