নবীগঞ্জে কোরআন ও মাসআলা শিক্ষার্থীদের মধ্যে শাড়ি বিতরণ

প্রকাশিত July 17, 2023
নবীগঞ্জে কোরআন ও মাসআলা শিক্ষার্থীদের মধ্যে শাড়ি বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের উদ্যোগে সহী কোরআন ও মাসআলা শিক্ষা কার্যক্রমের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ঈদ উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ১৫ জুলাই বিকেলে নবীগঞ্জ পৌরসভার রাজনগর পৌর আওয়ামী লীগ নেতা এ টি এম রুবেল মিয়ার বাসভবনে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ছইফা রহমান কাকলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক-ব্যবস্থাপনা সম্পাদক মো সেলিম তালুকদার।
সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী ২০১৩ সাল থেকে বয়স্ক মহিলাদের সহী কোরআন ও নামাজ শিক্ষা দানের লক্ষ্য নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম চালু করেন। এ কর্মসূচির আওতায় ২০ হাজার মহিলা প্রশিক্ষণ গ্রহণ করেন।