নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের নতুন কমিাট গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে নবীগঞ্জ থানা রোডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি শংকর চন্দ্র পাল, প্রভাষ চন্দ্র দাশ টিটু, যুগ্মসাধারণ সম্পাদক রাজেশ দাশ ও সাংগঠনিক সম্পাদক লিকছন দাশ। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক শুভন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক জগদীশ দাশ, শিক্ষা ও নারী বিষয়ক সম্পাদক রিমা চন্দ, তথ্য ও গবেষণা সম্পাদক সপ্তম দাশ প্রমুখ।
জরুরি সভায় শংকর চন্দ্র পালকে সভাপতি, রাজেশ দাশকে সাধারণ সম্পাদক ও লিকছন দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দু’বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।