নবীগঞ্জে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত May 27, 2017
নবীগঞ্জে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে শহীদিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সংগঠনের সহ সভাপতি মো ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মো সরওয়ার শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী ও হিফজুর রহমান চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিয়াম আহমদ। পরিচালনায় ছিলেন মাওলানা কবির আহমদ।