নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান সদস্য ও সচিবদের অবহিতকরণ কোর্স শুরু

প্রকাশিত October 12, 2022
নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান সদস্য ও সচিবদের অবহিতকরণ কোর্স শুরু

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত ৩ দিনব্যাপী অবহিতকরণ কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যেগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নবীগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো সফর আলী, স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রকাশনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল মল্লিক ও হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান।
আরও বক্তব্য রাখেন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক (ভারপ্রাপ্ত) মো সেলিম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো আসাদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো সাদেক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেন, ইউপি সদস্য ও সাংবাদিক শাহ সুলতান আহমদ, ইউপি সদস্য আব্দুল মুকিত, জুয়েল মিয়া, সুজন মিয়া, ইউপি সচিব ভজন গোপ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি