নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযানে সভা

প্রকাশিত December 1, 2022
নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযানে সভা

নবীগঞ্জ প্রতিনিধি : ‘সবার মাঝে ঐক্য গড়ি-নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ব্রাকের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ শাখা ব্রাকের কর্মকর্তা নার্গিস আক্তার, এসআই নাইম উদ্দিন প্রমুখ।
বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন।