নবীগঞ্জে আত্মপ্রকাশ করলো তারণ্যের শক্তি রক্তদান সংগঠন

প্রকাশিত November 27, 2022
নবীগঞ্জে আত্মপ্রকাশ করলো তারণ্যের শক্তি রক্তদান সংগঠন

নবীগঞ্জ প্রতিনিধি : ‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে’ এই স্লোগান নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে তারণ্যের শক্তি রক্তদান নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
এ উপলক্ষে শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিধুভূষণ দাশ, সহসভাপতি পিকলু চৌধুরী, প্রধান শিক্ষক রুবেল মিয়া, বিশিষ্ট সমাজসেবক ডা কিরণ সূত্রধর, মেম্বার বদরুজ্জামান ও যুবলীগ নেতা স্বপন দাশ।
সংঠনের সভাপতি কারী জামসেদ আলীর সভাপতিত্বে এবং যাদব দাশের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মো পাভেল মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মাঝে অতিথিবৃন্দ পরিচয়পত্র বিতরণ করেন।