নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন আহত হন।
বুধবার, ৩০ মে সকালে উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানায়, পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম তালুকদারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ৫টি ঘর ভাংচুর ও ১০ জনকে কুপিয়ে জখম কর। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।