নবীগঞ্জে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশিত January 29, 2023
নবীগঞ্জে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায়

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো শাহীন মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে।
রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এই টাকা জরিমানা করেন।
গোপালারবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন।