নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত May 8, 2022
নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে ডা অমলেন্দু সূত্রধর সভাপতি ও সাবেক মেম্বার শ্রীবাস পাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে ভুবিরবাক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু ও রিভজী আহমেদ খালেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অঞ্জন পুরকায়স্থ, মো আবু ইউসুফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা উত্তম কুমার পাল হিমেল, যুবলীগ নেতা সুবিনয় রায়, সুবিনয় দাশ সুমন ও হাফিজ খান।-সংবাদ বিজ্ঞপ্তি