নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন এনএসবি পার্টির মহাসচিব

প্রকাশিত February 18, 2023
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন এনএসবি পার্টির মহাসচিব

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনকে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি-এনএসবি পার্টির মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী অভিনন্দন জানিয়েছেন।
সৈয়দ আহমদ শফী আশরাফী বলেছেন, বিগত দিনে রাষ্ট্রপতি পদের কার্যক্রমের সীমাবদ্ধতা লক্ষ্য করা গেলেও ব্যতিক্রম ঘটিয়ে আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের জন্য রাষ্ট্রপতি পদের আরও ব্যাপকতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে ।
তিনি মো সাহাবুদ্দিনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন এবং রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রপতি পদের সম্মান বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন।