ধানের শীষের বিজয় মানে জনগণের অধিকার ফিরে পাওয়ার বিজয়

প্রকাশিত January 26, 2026
ধানের শীষের বিজয় মানে জনগণের অধিকার ফিরে পাওয়ার বিজয়

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী, এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “ধানের শীষের বিজয় হলে শুধু একটি দলের বিজয় হবে না-এ বিজয় হবে গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার ফিরে পাওয়ার বিজয়। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত-কথা বলার স্বাধীনতাও হারিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং গুম-খুনের রাজনীতি বন্ধ করা হবে। এম ইলিয়াস আলীর স্বপ্ন ও ত্যাগ বৃথা যেতে পারে না।
সোমবার (২৬ জানুয়ারি/১২ মাঘ) বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারে লামাকাজী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে এবং ফয়জুল হক ও ওয়াতিউর রহমান আতিকের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক গুলজার খান, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুছ, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, যুক্তরাজ্য বিএনপি নেতা শাহজাহান আহমদ, বেলাল মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, যুক্তরাজ্য বিএনপি নেতা শানুর মিয়া, বশির আহমদ প্রমুখ।