সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবেনা।
তিনি দাবি করেছেন, জাতিসংঘসহ পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত ও চীনের বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে উঠে এসেছে যে, আগামী সংসদ নির্বাচনে বিএনপি বহুলাংশে এগিয়ে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতের পথে রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি/২৪ মাঘ) দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ রোশন আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্মসম্পাদক তাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া ও সহসভাপতি আকতার আলীসহ
ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি