নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জে ধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার ও শিশুসহ দুইজনকে উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৬ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানার মামলা {নং ২৪, তারিখ ২৪/০৯/২০২৫ খ্রি, ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০} মূলে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও মামলণার প্রধান আসামি মো রুমান মিয়াকে (২৮, পিতা মো ছুপু মিয়া, পাঞ্জারাই, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।
একই দিন আনুমানিক রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তকবাজখানি এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট থানার মামলা {নং ২২, তারিখ ১৯/০৯/২০২৫ খ্রি, ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৯(১)/৩০} মূলে ৭ম শ্রেণির ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মো জয় মিয়াকে (২০, পিতা তৌফিক মিয়া, জলিলপুর, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।