সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাদশাগঞ্জ বাজারের বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। দলের ইউনিয়ন সহসভাপতি মো জহির উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিলকিস, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী ও সুখাইর রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, লালসবুজের পতাকার সৈনিকরা কখনও পরাজয় স্বীকার করে না।
সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে বেনুয়ার হোসেন খান পাঠানকে সভাপতি ও নাজিম উদ্দিন শাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।