সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। সভাপতিত্ব করেন, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেন রোকন।
সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।