দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত August 23, 2022
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে দু’জন নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শহিদমিনার চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদলের সদস্য কামাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আনিসুল হক, সহসভাপতি আনসার আলী, যুগ্মসাধারণ সম্পাদক মামুনুর রাশীদ শান্ত, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও ধর্মপাশা উপজেলা নেতা আব্দুল মোতালেব খান।
বক্তাগণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের তীব্র সমালোচনা করেন।