বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, কুরআন, হাদিস ও সুন্নাহর জ্ঞান ছাড়া আদর্শ মুমিন মুসলিম কিংবা আদর্শ ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব নয়। তাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইসলামী শিক্ষা অর্জনের ব্যবস্থা রাখতে হবে।
রবিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মারকাযুল উলূম দলেরগাঁও নূরানী মাদাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউকে প্রবাসী সংগঠক ও সমাজসেবক সুলতান আহমদের সভাপতিত্বে এবং মাদরাসার মুহতামিম মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাউড়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা হোসাইন আহমদ কাসেমী ও মাওলানা আব্দুল মান্নান নূরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক হারুনুর রশীদ, বালিউড়া মাদরাসার মুহতামিম মাওলানা আখতার হোসাইন, লামা ছানিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুস শহীদ ও মারকাযুল উলূম দলেরগাঁও নূরানী মাদরাসার সভাপতি নকীব উল্লাহ।-সংবাদ বিজ্ঞপ্তি