সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের মাইজখলা গ্রামে মসজিদের সামনে ঈদের জামাত শেষে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও দুই পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম মো আবুল কাশেম। তার বয়স ৩০ বছর। তিনি মাইজখলা গ্রামের মো ইদ্রিছ আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার, ২২ এপ্রিল সকাল সাড়ে ৯টায় মাইজখলা গ্রামের মসজিদে ঈদের জামাত শেষে জুতা পরিবর্তন নিয়ে মাইজখলা গ্রামের শাহ নেওয়াজের ছেলে জালাল শাহর সঙ্গে একই গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে জিয়াউর রহমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ সময় পুলিশ ১৮ জনকে আটক করে।