নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের দোয়াবাজার উপজেলায় ৬০ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (২০ ডিসেম্বর/৫ পৌষ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বিনেরটুক এলাকায় পৌঁছে পলায়নরত এক ব্যক্তিকে আটক করে।
পরে তার বাড়ির উঠানের পশ্চিম পাশে খড়ের গাদার ভিতর থেকে এই মদসহ মো আমীর (৪৮, পিতা মৃত জহুর উদ্দিন, দ্বিনেরটুক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) নামের আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।