দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই হবে অগ্রসৈনিক: এম এ মালিক

প্রকাশিত January 12, 2026
দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই হবে অগ্রসৈনিক: এম এ মালিক

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, ব্যক্তি নয়—দল বড়, আর দলের চেয়েও বড় দেশ। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই হবে অগ্রসৈনিক।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা, মহানগর, বিভিন্ন উপজেলা ও কলেজ ছাত্রদল এ কর্মশালার আয়োজন করে।
এম এ মালিক দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের চেষ্টার পরও একসঙ্গে সবার সঙ্গে বসতে না পারায় দুঃখ প্রকাশ করে এখন থেকে ইনশাল্লাহ প্রত্যেকের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ যোগাযোগ বজায় রাখবেন বলে আশ্বাস দেন।
তিনি বলেন, “আমার সঙ্গে কারও ব্যক্তিগত বন্ধুত্ব না থাকলেও আমি ছাত্রদল ও যুবদলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করবো।”
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়ন। প্রশিক্ষক ছিলেন অলি উদ্দিন। এছাড়াও ছাত্রদলের মহানগর সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন এবং মহানগর, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি