দেশবাসী নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে : আবদুল মান্নান এমপি

প্রকাশিত November 22, 2023
দেশবাসী নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে : আবদুল মান্নান এমপি

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান এমপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অঙ্গীকার যথাযথভাবে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, দেশবাসী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে।
মেজর (অব) আবদুল মান্নান বুধবার. ২২ নভেম্বর দুপুরে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছু মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রির উদ্বোধনী দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
তিনি বলেন, সরকারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে নির্বাচনে একটি বড় দলের অংশগ্রহণ এখনও অনিশ্চিত হওয়ায় নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে কিছু সংশয় থাকতেই পারে।
মনোনয়নপত্র বিক্রির প্রথমদিনে বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক ঢাকা-১৭ ও সিরাজগঞ্জ-৪ আসনে, মো হোসাইন সরকার কুমিল্লা-৭ আসনে এবং বাংলাদেশ নাগরিক জোট-বিএনজে মহাসচিব মো কামরুজ্জামান সিমু মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার মনোনয়নপত্র সংগ্রহ করেন। সংবাদ বিজ্ঞপ্তি