দিলোয়ারের পিতার মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের শোক প্রকাশ

প্রকাশিত November 30, 2022
দিলোয়ারের পিতার মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দের শোক প্রকাশ

সিলেট মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন যুগ্মআহবায়ক দিলোয়ার হোসেন রানার পিতা দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির বিশিষ্ট মুরব্বি, মিস্ত্রি জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ দুদু মিয়ার মৃত্যুতে বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুম দুদু মিয়ার রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও গভীর শোক প্রকাশ করেছেন।-সংবাদ বিজ্ঞপ্তি