দিরাই-শাল্লার নাছির চৌধুরী উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন

প্রকাশিত October 6, 2025
দিরাই-শাল্লার নাছির চৌধুরী উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী উন্নত চিকিৎসা নিতে ব্যাংকক গেছেন।
সোমবার (৬ অক্টোবর/২১ আশ্বিন) সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন।
তার সঙ্গে আছেন স্ত্রী পারভিন চৌধুরী, দুই মেয়ে নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরী। এছাড়াও রয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাবের সাবেক যুগ্মসম্পাদক, সাবেক ছাত্রদল নেতা রুদ্র মিজান।
নাছির উদ্দিন চৌধুরী ব্যাংককে এক মাস চিকিৎসা নিতে পারেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক ধারণা করছেন।
যাত্রার প্রাক্কালে নাছির উদ্দিন চৌধুরী আশা প্রকাশ করেছেন, তিনি শীঘ্রই চিকিৎসা শেষে দেশে ফিরে এলাকায় রাজনীতির মাঠে আরও সক্রিয় হবেন।
দিরাই-শাল্লা আসন থেকে আবারও তিনি নির্বাচন করবেন বলেও জানিয়েছেন।